শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩২৩

মোহাম্মদ খাইরুল আমিন • 09 মার্চ 2022, 05:40 বিকাল • 333 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩২৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩২৩ জন। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন একজন নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৯৭ জনের মৃত্যু হলো। মোট শনাক্ত দাঁড়ালো ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৭৮টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ২২৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ হাজার ৩৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন দুই হাজার ৮২৪ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।