শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫ জনের মৃত্যু শনাক্ত ৫১৮১ জন

অনলাইন নিউজ পোর্টাল • 29 মার্চ 2021, 03:49 দুপুর • 239 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫ জনের মৃত্যু শনাক্ত ৫১৮১  জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরো নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮১ জন। 

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জনে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৪৯ জনের।