দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু দাঁড়ালো ২৯ হাজার ৭৭ জনে। এ সময়ে নমুনা ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগী দাঁড়ালো ১৯ লাখ ৮৬ হাজার ৭৪৭ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২.১১ শতাংশ।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জনে।
এর আগে, শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৬ জনের মৃত্যু হয়। তখন করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯ হাজার ৬৪ জনে। ঐ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৬০৪ জনের শরীরে। শনাক্তের হার ছিল ৩ দশমিক ২০ শতাংশ। তখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িায় ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনে। ঐ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হন ৪ হাজার ৪০৩ জন। তখন পর্যন্ত সুস্থ হন ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন।
তারও আগে, বৃহস্পতিবার করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়। ঐ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৬৫৭ জনের।