শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ৮৬৪

মোহাম্মদ খাইরুল আমিন • 27 ফেব্রুয়ারি 2022, 05:09 বিকাল • 307 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ৮৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৩ জনে দাঁড়িয়েছে।একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৬৪ জন। দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানা গেছে, ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫০৮টি নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক শূন্য ১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন।

২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে ঢাকায় ৫, রাজশাহীতে ৩ এবং খুলনায় ১ জন মারা গেছেন। বাকি ৫ বিভাগে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।