দেশে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনের করোনা শনাক্ত,মৃত্যু নেই
মোহাম্মদ খাইরুল আমিন
•
08 অক্টোবর 2022, 05:30 বিকাল
•
544 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে কোনো রোগীর মৃত্যু হয়নি।
এতে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮০ জনই রয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় আরো এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৬৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।