দেশে গত ১ দিনে করোনায় আরও এক মৃত্যু, শনাক্ত ২৩০
মোহাম্মদ খাইরুল আমিন
•
04 সেপ্টেম্বর 2022, 06:58 বিকাল
•
265 বার পঠিত
দেশে গত ১দিনে করোনায় একজনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৩২৮ জনে।
একই সময়ে ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ৭৬১ জনে।
আজ রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন।
২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।