দেশে একদিনের ব্যবধানে ফের ভূমিকম্প
অনলাইন নিউজ পোর্টাল
•
27 নভেম্বর 2021, 05:54 বিকাল
•
253 বার পঠিত
দেশে একদিনের ব্যবধানে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার বিকেলে ৪ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় চট্টগ্রামে।
পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চিন রাজ্যের হাখা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, শুক্রবার সকালে মায়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এদিন ভোর ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুটি শক্তিশালী কম্পন অনুভূত হয়।