শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে একদিনে করোনায় মৃত্যু ২৩ জন, শনাক্ত ৬৯৪ জন

অনলাইন নিউজ পোর্টাল • 05 অক্টোবর 2021, 05:42 বিকাল • 262 বার পঠিত
দেশে একদিনে করোনায় মৃত্যু ২৩ জন, শনাক্ত ৬৯৪ জন

দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৬১৪ জনে। নতুন করে ৬৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনের।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে, সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে নতুন করে ৭৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সে হিসেবে আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে।