শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে একদিনে করোনায় ঢাকায় একজনের মৃত্যু, অন্য বিভাগে মৃত্যুশূন্য

অনলাইন নিউজ পোর্টাল • 11 নভেম্বর 2021, 05:50 বিকাল • 697 বার পঠিত
দেশে একদিনে করোনায় ঢাকায় একজনের মৃত্যু, অন্য বিভাগে মৃত্যুশূন্য

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ঢাকা ছাড়া অন্য কোনো বিভাগে মৃত্যু হয়নি। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৭ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জনে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৫৪৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশ।