দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু , শনাক্ত ২৭৫ জন
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 ডিসেম্বর 2021, 05:32 বিকাল
•
436 বার পঠিত
দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৬ জনে। করোনায় মৃত্যু পুরুষের বাড়ি রংপুর বিভাগে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৫ জন। দেশে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৬৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০১ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ।