দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্য, নতুন শনাক্ত ৯৮০ জন
অনলাইন নিউজ পোর্টাল
•
26 সেপ্টেম্বর 2021, 05:25 বিকাল
•
363 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৪১৪ জনে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৮০ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৩৫১ জন।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৩৯৩ জনে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮১৮ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হন ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।