শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯ জন

অনলাইন নিউজ পোর্টাল • 10 ডিসেম্বর 2021, 05:41 বিকাল • 341 বার পঠিত
দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ২৮ হাজার ১৭ জন। এর আগে বৃহস্পতিবার করোনায় কোনো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছে  ২৬৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৮৮১৯ জনের শরীরে।

 

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৯ জন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ১৫ লাখ ৪৩ হাজার ৭৪০ জনে দাঁড়ালো।

এর আগে, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কোনো করোনা আক্রান্ত রোগী মারা যাননি। তখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা যান ২৮ হাজার ১৬ জন। ওই সময়ে ২৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া ওই সময়ে করোনা থেকে সুস্থ হন ২৮৭ জন। তখন পর্যন্ত দেশে করোনা থেকে মোট সুস্থ হন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন।