শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে একদিনে করোনায় ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৫৫২৭

মোহাম্মদ খাইরুল আমিন • 26 জানুয়ারী 2022, 05:11 বিকাল • 369 বার পঠিত
দেশে একদিনে করোনায় ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৫৫২৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ২৭৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আরো ১৫ হাজার ৫২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত‌্যু হয়েছিল। তখন দেশে মোট করোনায় মারা যান ২৮ হাজার ২৫৬ জন। ঐ সময়ে ১৬ হাজার ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। তখন পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হন ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।