দেশে একদিনে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩
অনলাইন নিউজ পোর্টাল
•
30 নভেম্বর 2021, 05:20 বিকাল
•
308 বার পঠিত
দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১ মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু দাঁড়ালো ২৭ হাজার ৯৮১ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জনে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৮ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ।