দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৪৬ জন হাসপাতালে ভর্তি
অনলাইন নিউজ পোর্টাল
•
31 অক্টোবর 2021, 06:37 বিকাল
•
261 বার পঠিত
একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে নতুন ১৪৬ জন হাসপাতালে ভর্তি। এর আক্রান্তদের অধিকাংশই রাজধানীতে।
রোববার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ১০৪ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৪২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬২ জনে।
ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬১১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩১ অক্টোবর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৩ হাজার ৬৫৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ৮০২ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৯১ জনের মৃত্যু হয়েছে।