দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০১ জন
অনলাইন নিউজ পোর্টাল
•
09 ডিসেম্বর 2021, 05:58 বিকাল
•
287 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০১ জন। এসময়ে আরো ৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নতুন ৩১ জন রোগীদের মধ্যে ২১ জন ঢাকায় এবং বাকি ১০ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের।
স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ২১৩ জন ডেঙ্গু রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ১৪৫ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি ৬৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার ৮৭০ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৭ হাজার ৫৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।