শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দেশে চলমান বন্যা পরিস্থিতি আরো দুই-তিন দিন অব্যাহত থাকবে

অনলাইন নিউজ পোর্টাল • 19 জুলাই 2020, 12:25 দুপুর • 729 বার পঠিত
দেশে চলমান বন্যা পরিস্থিতি আরো দুই-তিন দিন অব্যাহত থাকবে

হিমালয়ের পাদদেশে চার দিনের বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৯০০ মিলিমিটার। এর প্রভাবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। এরইমধ্যে রাজবাড়ী, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলমান বন্যা পরিস্থিতি আরো দুই-তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে মঙ্গলবার থেকে ভারতের, আসাম, হিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর ভারতে টানা চার দিন ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। 

সামগ্রিক অবস্থায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক সব বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর নজরদারি করছে। যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মাঠ পর্যায়ে প্রস্তুতি রেখেছে সরকার।

এদিকে, উজান থেকে নেমে আসা পানিতে নতুন করে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। এছাড়া টানা বর্ষণ ও উজানের ঢলে যমুনাও এখন উত্তাল। ব্রহ্মপুত্র, ধরলা ও ঘাঘট নদীর পানি বাড়ছে। সব মিলিয়ে হিমালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যায় ভাসতে পারে রাজধানী ঢাকাও - এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।