শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে বন্যা পরিস্থিতির আশঙ্কা

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুলাই 2020, 12:30 দুপুর • 263 বার পঠিত
দেশে বন্যা পরিস্থিতির আশঙ্কা

চলতি মাসে দেশে সার্বিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েক স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির আশংকা রয়েছে। আবহাওয়ার এক মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে আরও বলা হয়, জুলাই মাসে বঙ্গোপসাগরে ১-২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১টি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে।

জুন মাসে সারাদেশে স্বাভাবিক চেয়ে ২ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ৭ জুন টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়। পরে ১২ জুন বর্ষা সারাদেশে বিস্তার লাভ করে। এ সময় এ মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ২৫৩ মিলিমিটার কক্সবাজারে রেকর্ড করা হয়। জুন মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী, দিনাজপুর এবং যশোর রেকর্ড করা হয়।

জুন মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে রেকর্ড করা হয়।