শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে বেড়েছে ডেঙ্গুরোগী একদিনে আরো ২৭৮ জন হাসপাতালে ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল • 25 আগস্ট 2021, 05:44 বিকাল • 541 বার পঠিত
দেশে বেড়েছে ডেঙ্গুরোগী একদিনে আরো ২৭৮ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ২৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে ২১২ জনই ঢাকার আর ঢাকার বাইরে ৪৬ জন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৩৫৫ জন রোগী ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ৮ হাজার ৫৭৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৪৫৮ জন।