শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে আকাশের অবস্থা আজ কেমন থাকবে জানালো আবহাওয়া অফিস

onp24 • 30 জুন 2023, 11:49 দুপুর • 1,411 বার পঠিত
দেশে আকাশের অবস্থা আজ কেমন থাকবে জানালো আবহাওয়া অফিস

সারাদেশের আকাশেই ঈদের দিন মেঘ ছিলো। বিভিন্ন জায়গায় বৃষ্টি, বর্জ্রবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে গেছে। আজ শুক্রবার ঈদের পরের দিনের আকাশও মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের আটটি  বিভাগে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। গত রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টারপূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ জানিয়েছেন, উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এছাড়া তিনি আরো জানান, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।