শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে

অনলাইন নিউজ পোর্টাল • 27 এপ্রিল 2021, 09:59 রাত • 585 বার পঠিত
দেশে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে

করোনাভাইরাস বিস্তারে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে দেশের শ্রমবাজারের কথা বিবেচনায় আগের মতোই সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে।

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু সাত দিন লকডাউন বৃদ্ধি করা হয়েছে, তাই ফ্লাইট চলাচলের বিধি-নিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।