শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

দেশে ৫-১২ বছর বয়সীদের দেওয়া হবে ফাইজার টিকা

মোহাম্মদ খাইরুল আমিন • 27 জুন 2022, 03:38 দুপুর • 500 বার পঠিত
দেশে ৫-১২ বছর বয়সীদের দেওয়া হবে ফাইজার টিকা

দেশে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের ফাইজার টিকা দেওয়া হবে। জন্ম নিবন্ধনের মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হবে। টিকার জন্য এজন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

আজ সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত এ সংক্রান্ত বিষয় জানাতে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘‘যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের এটি করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’’