শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে ২৪ ঘন্টায় ৮২ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুন 2021, 06:05 বিকাল • 824 বার পঠিত
দেশে ২৪ ঘন্টায় ৮২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৮ জনে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ৪৬৬ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছিল ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনে।