শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশব্যাপী পালন করা হবে ৭ই মার্চ কর্মসূচি

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মার্চ 2022, 01:11 দুপুর • 258 বার পঠিত
দেশব্যাপী পালন করা হবে ৭ই মার্চ কর্মসূচি

অতিবাহিত হচ্ছে উত্তাল মার্চ মাস। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলা আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালির স্বাধীনতা মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য, বাঙালি তথা বিশ্বের সকল লাঞ্চিত-বঞ্চিত নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির সনদ। 

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি:
আগামী ৭ মার্চ (সোমবার) ভোর ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন।

পরে সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।