শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের প্রেরণার উৎস: তারেক

মোহাম্মদ খাইরুল আমিন • 02 ডিসেম্বর 2025, 12:08 দুপুর • 233 বার পঠিত
দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের প্রেরণার উৎস: তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের তার ভেরিফায়েড পেজ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি বৈশ্বিক সহমর্মিতা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক, বন্ধুসর্বস্ব ব্যক্তিদের উদ্বেগ–উৎকণ্ঠা এবং বাংলাদেশের লাখো মানুষের ভালোবাসা ও দোয়া তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করছে।

তারেক রহমান লিখেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। 

এই কঠিন সময়ের মধ্যে জাতির ঐক্য, সহমর্মিতা ও সংহতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।