শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশবাসীর আশা পূরণ করবে নতুন ইসি: আ.লীগ

মোহাম্মদ খাইরুল আমিন • 27 ফেব্রুয়ারি 2022, 09:31 সকাল • 291 বার পঠিত
দেশবাসীর আশা পূরণ করবে নতুন ইসি: আ.লীগ

সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান করে যে নতুন নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নিতে যাচ্ছে, সেই কমিশন দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে করছেন ক্ষমতাসীনদল আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণে একটি নির্বাচন উপহার দিতে নতুন ইসিকে সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন তারা। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গতকাল শনিবার মো. আবদুল হামিদ পাঁচজনকে নিয়োগ দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন।
সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তার সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চারজন। তারা হলেন- সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, সাবেক জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবীব খান।