শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দেড় কোটি টিকার ডোজ নষ্ট করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 02 সেপ্টেম্বর 2021, 10:28 দুপুর • 254 বার পঠিত
দেড় কোটি টিকার ডোজ নষ্ট করেছে যুক্তরাষ্ট্র

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিশ্বব্যাপী এই সংকটকালেও গত ১ মার্চ থেকে যুক্তরাষ্ট্র কমপক্ষে এক কোটি ৫১ লাখ ডোজ টিকা নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, অতীতে করা ধারণা চেয়েও এই সংখ্যা অনেক বেশি বড়। এছাড়া নষ্ট হওয়া ও ফেলে দেওয়া বহু সংখ্যক ডোজ টিকা সম্ভবত এখনও গণনার বাইরে রয়ে গেছে। কারণ টিকা নষ্টের এই তথ্য ফার্মেসি, অঙ্গরাজ্যসহ বিভিন্ন তথ্যদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা। এরপরও কমপক্ষে সাতটি মার্কিন অঙ্গরাজ্য এবং বড় বড় কেন্দ্রীয় সংস্থাগুলো এই হিসেবের বাইরে রয়ে গেছে। অর্থাৎ নষ্ট হওয়া বা ফেলে দেওয়া টিকার পরিমাণ আরও বেশি হতে পারে।
টিকা নষ্ট হওয়ার কারণগুলোও বেশ ভিন্ন ভিন্ন। এর মধ্যে রয়েছে- টিকার শিশি ভেঙে যাওয়া, টিকা পাতলা করার ক্ষেত্রে ত্রুটি, হিমায়িত স্থানে টিকা সংরক্ষণের ক্ষেত্রে ত্রুটি, একটি শিশিতে থাকা ডেজের তুলনায় টিকা গ্রহীতার সংখ্যা কম থাকা এবং শিশি ব্যবহার শুরুর পর নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারা।