শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ডেপুটি স্পিকার ভুল ছিলেন: পাকিস্তানের প্রধান বিচারপতি

মোহাম্মদ খাইরুল আমিন • 07 এপ্রিল 2022, 04:24 দুপুর • 460 বার পঠিত
ডেপুটি স্পিকার ভুল ছিলেন: পাকিস্তানের প্রধান বিচারপতি

পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্ডিয়াল মূল প্রশ্নটাই তুললেন। ‘আসল প্রশ্ন হল এরপর কী হবে।’ আজ এই কথা বলছিলেন। কারণ, সমস্যা তো সমস্যার আবর্তেই ঘুর্ণিপাক খেতে শুরু করেছে।

তিনি বলেছেন এটা পরিষ্কার যে পার্লামেন্টে ডেপুটি স্পিকারের যে আদেশে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল হয় তা ভ্রান্ত ছিল। ডেপুটি স্পিকার সংবিধানের ধারা উদ্ধৃত করে অনাস্থা প্রস্তাব বাতিল করেছিলেন। এরপর ইমরান খান প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দেন।

কিন্তু ৩ এপ্রিল পার্লামেন্টে ডেপুটি স্পিকার কাশিম সুরি বিরোধীদের অনাস্থা প্রস্তাব বাতিল করে দিলেও ঘটনা থামেনি। বিরোধীরা ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের শরণ নেন। 

বৃহস্পতিবার সকাল থেকে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্ডিয়ালের নেতৃত্বে বিচারপতিদের পাঁচ সদস্যের একটি বেঞ্চে চতুর্থ দিনের মতো মামলাটির শুনানি শুরু হয়।