শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মোহাম্মদ খাইরুল আমিন • 24 এপ্রিল 2022, 04:43 দুপুর • 902 বার পঠিত
ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দেশের ডেন্টাল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সে ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। 

মেধাতালিকা ও কোটার ভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। তারা ভর্তি হবেন একটি সরকারি ডেন্টাল কলেজ এবং আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে। 

এর বাইরে যারা উত্তীর্ণ হয়েছেন তারা দেশের বেসরকারি ডেন্টাল কলেজ এবং ইউনিটে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বেসরকারি ডেন্টালে মোট ১ হাজার ৪০৫টি আসন রয়েছে।

রোববার দুপুর আড়াইটা থেকে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (https://www.dgme.gov.bd/index.php/Hms/details_notice/83)  পাওয়া যাচ্ছে ডেন্টালের এই ফল।

গত শুক্রবার দেশের ১২টি কেন্দ্রের ২৬টি ভেন্যুতে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রার্থী ছিলেন মোট ৬৫ হাজার ৯০৭ জন।