শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী লাখ ছাড়িয়ে নতুন রেকর্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 21 আগস্ট 2023, 07:39 বিকাল • 640 বার পঠিত
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী লাখ ছাড়িয়ে নতুন রেকর্ড

দেশে ডেঙ্গুর প্রকোপ কতোটা ভয়ঙ্কর হয়ে উঠেছে তা এই ২০২৩ সালে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিকে তাকালেই স্পষ্ট হয়ে যাচ্ছে। এই বছরটা ডেঙ্গু রোগীর পুরনো সব রেকর্ড মুছে দিল। আজ সোমবার পর্যন্ত সারা বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা লাখ ছাড়িয়ে ভেঙে দিয়েছে ২০১৯ সালের রেকর্ড।

২০১৯ সালে সারাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১ হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এতদিন ওটাই ছিল রেকর্ড। 

আজ পর্যন্ত এই ২০২৩ সালে ডেঙ্গুতে হাসাপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ১৯১ জনে। হলো নতুন রেকর্ড।

২০১৯ এর পর এবারই প্রথম ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা লাখ ছাড়াল। ২০২২ সালে সারাদেশে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ২৪ ঘন্টা বা একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২১৯৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এই একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। তাতে করে ২০২৩ সালে এই রোগে মোট ৪৮৫ জনের মৃত্যু হল। ডেঙ্গুতে এক বছরে এতো মৃত্যু এর আগে কখনও দেখেনি বাংলাদেশ।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ৮৭২ জন, ঢাকার বাইরের ১৩২৫ জন। মৃত ৯ জনের মধ্যে ৬ জন ঢাকার, ৩ জন ঢাকার বাইরের।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭ হাজার ৬৮৬ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে ঢাকায় ভর্তি ৩৬০৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি ৪০৭৯ জন।