ডেঙ্গুতে একদিনে আরো ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৪৯ রোগী
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 আগস্ট 2023, 07:22 বিকাল
•
316 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৯ জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৪৯ জন নতুন রোগী।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল পর্যন্ত একদিনের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ৮৩৪ জন। আর ১৩১৫ জন ঢাকার বাইরের।
চলমান বছরে নতুন রোগীদের নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি
রোগীর সংখ্যা বেড়ে ৯২ হাজার ২৪ জন হলো। এদের মধ্যে ৪৩৫ জন এইডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডেঙ্গুতে এত বেশি মৃত্যু এর আগে কখনও দেখেনি বাংলাদেশ। এক বছরে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল শুধু ২০১৯ সালে।
দেশের বিভিন্ন হাসপাতালে এখন ৯ হাজার ১৬৫ জন রোগী ভর্তি আছেন। ঢাকায় ভর্তি আছেন ৪০০২ জন, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৫১৬৩ জন।