শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডেঙ্গুতে এ পর্যন্ত দেশে মৃত্যুবরণ করেছে ৭৩ জন

অনলাইন নিউজ পোর্টাল • 07 অক্টোবর 2021, 07:34 বিকাল • 248 বার পঠিত
ডেঙ্গুতে এ পর্যন্ত দেশে মৃত্যুবরণ করেছে ৭৩ জন

এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৮ হাজার ৫৯৮ জন রোগী। ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৭৩ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২০৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৩ জন এবং ঢাকার বাইরে ৩৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৭১৬ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫৭ জন।