ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৫৯ জন
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
10 আগস্ট 2023, 07:59 বিকাল
•
365 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ১২ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫৯ জন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে রাজধানী ঢাকার রয়েছে ১ হাজার ৯৭ জন এবং ঢাকার বাইরে রয়েছে ১ হাজার ৮৬২ জন। বর্তমানে ৯ হাজার ৭৯০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ৭৮ হাজার ২৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬৭ হাজার ৮৭৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মারা গেছেন ৩৬৪ জন। এর মধ্যে ২৮৩ জন ঢাকার এবং ৮১ জন ঢাকার বাইরের।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।