ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, শনাক্তের সংখ্যা ২ হাজার ২৪২ জন
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
22 জুলাই 2023, 07:15 বিকাল
•
380 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ জন মারা গেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪২ জন।
শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০ হাজার ৬৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়া, ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ মারা যান ২৮১ জন। ২০২২ সালের ডিসেম্বরে ডেঙ্গুতে মৃত্যু হয় ২৭ জনের এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।