ডেঙ্গুতে আক্রান্ত আড়াই লাখ ছুঁই ছুঁই।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, রাজধানী নসহ সারাদেশে ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর আরো বেশি সচেতন হতে হবে আমাদের।
তিনি আজ রাজধানীর একটি হোটেলে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ। এতে সভাপতিত্ব সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ শের আলী ।
অনুষ্ঠান এ বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এমা ব্রিগহাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এসহোফনি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র মো.আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেংগু সিনড্রোমের ক্লিনিক্যাল ব্যবস্থাপনার ওপর জাতীয় নির্দেশিকা প্রস্তুতকারী প্রফেসর ড. কাজী তরিকুল ইসলাম।
তাজুল ইসলাম বলেছেন "নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি এবং সবাই মিলে সুস্থ থাকি" এবং আমাদের আরো বেশি সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, ডেঙ্গু রোগটি এখন আর শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ নয়। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে ৭৬ শতাংশ ডেঙ্গু রোগী ঢাকার বাইরের। ফলে এডিস মশা এবং ডেঙ্গু রোগ দুটি সারাদেশে সমানভাবে ছড়িয়েছে। সেজন্য স্থানীয় সরকার বিভাগের পক্ষ হতে এই বিষয়ে সচেতনতা তৈরীর লক্ষ্যে সারাদেশের ৬৪ জেলায় ১৮ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী একযোগে সপ্তাহব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করছে।