শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬৫ জন

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 18 আগস্ট 2023, 08:41 রাত • 303 বার পঠিত
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬৫ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৯ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬৫ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে মোট ৭ হাজার ৫৭৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদের মধ্যে ৩ হাজার ৬২৩ জন ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে এবং ৩ হাজার ৯৫০ জন জন অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৯৫ হাজার ৮৭৭ জন রোগী এবং আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন  ৮৭ হাজার ৮৫১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৫৩ জন।