শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডেঙ্গু রোগী ২৪ হাজার ছাড়াল, মৃত্যু ৯৫

অনলাইন নিউজ পোর্টাল • 06 নভেম্বর 2021, 06:22 বিকাল • 495 বার পঠিত
ডেঙ্গু রোগী ২৪ হাজার ছাড়াল, মৃত্যু ৯৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ১৩৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ২৪ হাজার ৫১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন।

শনিবারস্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকাতে ১০৪ জন এবং ঢাকার বাইরে ৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭২০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এ বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৭০৩ জন রোগী। মৃত্যু হয়েছে ৯৫ জনের।