শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরো ১৭২ জন রোগী ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল • 18 অক্টোবর 2021, 06:06 বিকাল • 345 বার পঠিত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরো ১৭২ জন রোগী ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরো ১৭২ জন রোগী ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকাতে ১৩০ জন ও ঢাকার বাইরে ৪২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮১৫ জন রোগী ভর্তি আছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২১ হাজার ৫৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৬৭৬ জন। মৃত্যু হয়েছে ৮৩ জনের।