ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 অক্টোবর 2022, 06:57 বিকাল
•
405 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৮০ জনে।
আজ বুধবার সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতারের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫২০ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৩ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ২০৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ১৭৩ জন।