শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, ২৭৪৮ জন হাসপাতালে 

মোহাম্মদ খাইরুল আমিন • 09 সেপ্টেম্বর 2023, 07:45 বিকাল • 324 বার পঠিত
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, ২৭৪৮ জন হাসপাতালে 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। কিন্তু মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যাটা উর্ধমূখী আছে। এই একদিনে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪৮ জন। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চলতি ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৭১৬ জন প্রাণ হারিয়েছেন। এর ৫১৩ জন ঢাকাতে, ২০৩ জন ঢাকার বাইরে মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ১ হাজার ৫১ জন। ঢাকার বাইরের হাসপাতালে এই সময়ে ১ হাজার ৬৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এই সময়ে মোট ২ হাজার ২৭০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পান ৯০০ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ১ হাজার ৩৭০ জন ছাড়পত্র পান। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচজন ঢাকাতে এবং পাঁচজন দেশের বিভিন্ন হাসপাতালে মারা যান।