শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দৌলত‌দিয়ায় আগুনে পুড়ে দু’জ‌নের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 17 অক্টোবর 2022, 09:29 সকাল • 212 বার পঠিত
দৌলত‌দিয়ায় আগুনে পুড়ে দু’জ‌নের মৃত্যু

রাজবাড়ী‌ জেলার গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ায় রাত ৯টার দিকে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধা ও এক শিশুর।

গত রোববার  ৮ নম্বর ওয়া‌র্ডের আনছার ব‌্যাপারী পাড়ার ঠান্ডু মোল্লার বাড়ি‌তে এ ঘটনা ঘ‌টে। অগ্নিকাণ্ডে নিহত দু’জন হলেন – ৯০ বছর বয়সী বরু বেগম  ও ৮ বছর বয়সী তাস‌মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায় , বরু বেগম ও শিশু তাস‌মিয়া অসুস্থ ছি‌লেন। আগু‌নের সময় সবাই ঘ‌রের বাইরে বের হতে পারলেও তারা দু’জন পু‌ড়ে ছাই হ‌য়ে যান।

এদিকে ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী বলেন, আগুনের লেলিহান শিখা ঠান্ডু মোল্লার বাড়ির দুটি ঘ‌রে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। সেই সঙ্গে ঘ‌রে থাকা গ‌্যাস সিলিন্ডার বি‌স্ফোরণ হয়। এতে বৃদ্ধা বরু বেগম ও তাস‌মিয়া ঘরে পুড়ে একেবা‌রে ছাই হ‌য়ে যায়। প‌রে গ্রামবাসী ও গোয়ালন্দ ফ‌ায়ার সার্ভিসের সদস্যদের সহ‌যো‌গিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ইউপি সদস্য জান‌ান, ধারণা কর‌া হ‌চ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।