শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দীর্ঘ সাতাশ বছরের সংসার ভাঙলো বিল গেটসের

অনলাইন নিউজ পোর্টাল • 04 মে 2021, 08:57 সকাল • 229 বার পঠিত
দীর্ঘ সাতাশ বছরের সংসার ভাঙলো বিল গেটসের

দীর্ঘ সাতাশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। সোমবার যৌথ এক টুইট বার্তায় বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন তারা। তবে এতো বছর একসাথে থাকার পর হঠাৎ কেনো এমন সিদ্ধান্ত নিলেন তারা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে, বিচ্ছেদ হলেও নিজেদের প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন' এর কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন তারা।

সেই উনিশ শ' আশি সালে পরিচয়, এরপর প্রণয় ও শেষমেষ উনিশ শ' চুরানব্বই সালে বিয়ে। দীর্ঘ সাতাশ বছরের সংসারে রয়েছে হাসি, আনন্দ আর কষ্টের অসংখ্য স্মৃতি। এক সময় শুরু হয় সম্পর্কের টানাপোড়েন, যার প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনে। এরই ধারাবাহিকতায় এবার দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। সোমবার এক যৌথ টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন উভয়ই।