শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দীর্ঘ পণ্যবাহী ট্রেন চালালো ভারতীয় রেল মন্ত্রণালয়

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুলাই 2020, 11:49 দুপুর • 300 বার পঠিত
দীর্ঘ পণ্যবাহী ট্রেন চালালো ভারতীয় রেল মন্ত্রণালয়

রেলের ইতিহাসে নতুন করে রেকর্ড করল ভারতীয় রেল। ভারতীয় রেল মন্ত্রণালয় এই প্রথম এত দীর্ঘ পণ্যবাহী ট্রেন চালালো। ভারতীয় টুইট করে জানান, ভারতীয় রেল পরিচালিত এটাই সবচেয়ে দীর্ঘতম ট্রেন।

প্রায় ২৫১টি ওয়াগন ও চারটি ইলেক্ট্রিক লোকো ইঞ্জিন পরিচালিত ট্রেনটির নামকরণ করা হয়েছে শেষনাগ। এটি মোট ২.৮ কিলোমিটার দীর্ঘ। নাগপুর ও কোরবা জেলার মধ্যে চলাচল করবে ট্রেনটি। এরইমধ্যে এই ট্রেনটি দক্ষিণ পূর্ব শাখায় পণ্য পরিবহন শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে দক্ষিণ পূর্ব রেল ‘সুপার অ্যানাকোন্ডা’ নামের একটি পণ্যবাহী ট্রেন চালিয়েছিল। ওই ট্রেনটি ওড়িশার লাজকুরা থেকে রউরকেল্লার মধ্যে যাতায়াত করত। সুপার অ্যানাকোন্ডা ছিল ১৭৭টি রেকযুক্ত মালগাড়ি। এবার নতুন রেকর্ড গড়লো শেষনাগ।