শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দীর্ঘ চার মাস পর সর্বনিম্ন মৃত্যু ও শনাক্ত

অনলাইন নিউজ পোর্টাল • 24 সেপ্টেম্বর 2021, 06:34 সকাল • 267 বার পঠিত
দীর্ঘ চার মাস পর সর্বনিম্ন মৃত্যু ও শনাক্ত

দেশে ক্রমশ কমছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের হার। মে মাসের পর মৃত্যু এবং শনাক্ত দুটোই সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু, নতুন শনাক্ত ও শনাক্তের হার কমেছে। 

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন। এর আগে ২৭ মে একদিনে ২২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া করোনা বিষয়ক তথ্য বিশ্লেষণ করে এটা জানা যায়।