শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

দীর্ঘ ১৮ মাস পর আগামী রবিবার খুলছে ঢাবির গ্রন্থাগার

অনলাইন নিউজ পোর্টাল • 25 সেপ্টেম্বর 2021, 10:52 দুপুর • 371 বার পঠিত
দীর্ঘ ১৮ মাস পর আগামী রবিবার খুলছে ঢাবির গ্রন্থাগার

করোনা মহামারীর প্রভাবে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরিগুলো খুলে দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গ্রন্থাগার কর্তৃপক্ষ।

২০২০ সালের মার্চ মাসে দেশে করোনার সংক্রমণ শুরু হলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর বিশ্ববিদ্যালয় অনলাইনে শ্রেণি কার্যক্রম শুরু করায় শিক্ষার্থীরা দীর্ঘ সময় গ্রন্থাগারগুলো ব্যবহার করার সুযোগ পাননি।

সর্বশেষ ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।