শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের আরোহী নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 18 নভেম্বর 2020, 07:09 বিকাল • 207 বার পঠিত
দেবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের আরোহী নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় "আল-আমিন" (৩৫) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মড়াতল্লী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় মেলা পাড়ার হারুন-অর রশীদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আল-আমিন মোটরসাইকেলে বাড়ি থেকে দেবীগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে মড়াতল্লী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এসময় চলন্ত পিকআপ ভ্যানটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।