শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডব্লিউএইচও’র অনুমোদন পেলে ১২-১৮ বছর বয়সীদের টিকা দেওয়া হবে

অনলাইন নিউজ পোর্টাল • 06 সেপ্টেম্বর 2021, 03:35 দুপুর • 289 বার পঠিত
ডব্লিউএইচও’র অনুমোদন পেলে ১২-১৮ বছর বয়সীদের টিকা দেওয়া হবে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাসের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।

জাহিদ মালেক জানান, কোনো দেশেই এর অনুমোদন দেওয়া হয়নি। যেসব দেশ দিচ্ছে তারা নিজেদের মতো করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে।

তিনি জানান, এ মাসে যে আড়াই কোটি টিকা আসবে এর মধ্যে দুই কোটি আসবে সিনোফার্মের, বাকিটা ফাইজারের।

তিনি আরো জানান, কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১৭ হাজার বেড ছিল, এখন সেখানে সারাদেশে ১২ থেকে ১৪ হাজার বেড খালি। ঢাকায় ৭৫ ভাগ খালি আছে। করোনা সংক্রমণ কমে যাওয়ায় এগুলো খালি হয়েছে। এগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেওয়া হবে।