শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দায়েশের একটি ঘাঁটিতে রাশিয়ার জঙ্গিবিমানের হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 20 এপ্রিল 2021, 03:24 দুপুর • 292 বার পঠিত
দায়েশের একটি ঘাঁটিতে রাশিয়ার জঙ্গিবিমানের হামলা

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় পালমিরা শহরের কাছে দায়েশের একটি ঘাঁটিতে রাশিয়ার জঙ্গিবিমান বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ বিদ্রোহী নিহত এবং ঘাঁটির উল্লেখযোগ্য মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর রিকনসিলিয়েশনের উপপ্রধান আলেকজান্ডার কারপভ সোমবার এই খবর জানান। এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে বিদ্রোহীদের অবস্থানের তথ্য নিয়ে রাশিয়ার বিমান বাহিনীর কয়েকটি জঙ্গিবিমান এই হামলায় অংশ নেয়।

তিনি জানান, অভিযানের সময় দুটি গোপন আস্তানা, হেভি মেশিনগান বসানো ২৪টি পিকআপ এবং প্রায় ৫০০ কেজি গোলাবারুদ ধ্বংস হয়েছে।

কারপভ বলেন, সিরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ শহরগুলোর অস্থিতিশীল করার জন্য বিদ্রোহীরা হামলার গোপন মহড়া দিচ্ছিল। আগামী ২৬ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।