শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দাম ও কর বাড়ানোর দাবি উঠেছে তামাকজাত পণ্যের

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুন 2021, 06:28 বিকাল • 901 বার পঠিত
দাম ও কর বাড়ানোর দাবি উঠেছে তামাকজাত পণ্যের

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হলে সব ধরনের তামাকপণ্য আরও সহজলভ্য হবে এবং তরুণ ও দরিদ্র জনগোষ্ঠির মধ্যে তামাকের ব্যবহার বাড়বে। হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য, লাভবান হবে তামাক কোম্পানি। সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে। তাই তামাকপণ্যের দাম ও কর বাড়ানোর দাবি জানিয়েছেন সংসদ সদস্য, অর্থনীতিবিদসহ দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ।

আজ রোববার (১৩ জুন) তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র যৌথ উদ্যোগে আায়োজিত অনলাইন বাজেট প্রতিক্রিয়ায় এই দাবি জানান তারা।