শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

দালালের জন্য চুক্তি টাকা গ্রহণ করা বৈধ হবে কি মাসায়েল

মোহাম্মদ খাইরুল আমিন • 29 অক্টোবর 2022, 01:53 দুপুর • 349 বার পঠিত
দালালের জন্য চুক্তি টাকা গ্রহণ করা বৈধ হবে কি মাসায়েল

১২৭৮: প্রশ্ন
জনাব করিম সাহেব তার পাঁচ কাঠা পরিমাণ জমি ২১ লক্ষ টাকায় বিক্রি করতে চায়। তাই দালালের সাথে এই মর্মে চুক্তি করে যে, সে যদি তার জমি ২১ লক্ষ টাকায় বিক্রি করে দিতে পারে তাহলে দালালকে এক লক্ষ টাকা দেওয়া হবে। আর বাকি বিশ লক্ষ টাকা জমির মালিক নিজে রাখবে। প্রশ্ন হল, দালালের জন্য এই টাকা গ্রহণ করা বৈধ হবে কি?

উত্তর:
হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে তার জন্য ঐ টাকা গ্রহণ করা জায়েয।

-সহীহ বুখারী ১/৩০৩; উমদাতুল কারী ১২/৯৩; রদ্দুল মুহতার ৬/৬৩; শরহুল মুহাযযাব ১৫/৩৪২